একুশে বার্তা রিপোর্ট : বাংলাদেশের পাসপোর্টে ইন্দোনেশিয়া যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার রোহিঙ্গা নারীকে আটক করেছে আমর্ড পুলিশ।। ৩১ মার্চ রোববার সকাল ১১টার দিকে বিমানবন্দরের বহিরাগমন টার্মিনালের বহিরাঙ্গণ থেকে তাদের আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ। আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এ তথ্য জানান।
আটককৃতরা হলেন আনোয়ার (৩০), রোকেয়া (১৯), মরিজান (২৩) ও আমেনা বেগম (২৬)। তাদের সবাই আরাকানের মংডু এলাকার বাসিন্দা বলে তারা পুলিশের কাছে স্বীকার করেছেন।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন জানান, ‘গ্রেপ্তারকৃত রোহিঙ্গা যাত্রীরা রোববার সকালে ইন্দোনেশিয়া যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে আসেন। দুপুরে সোয়া ১২টার মালয়েশিয়ান এয়ারযোগে (এম এইচ ১০৩) মালয়েশিয়া হয়ে ইন্দোনেশিয়ায় যাওয়ার কথা ছিল তাদের’।
তিনি আরও জানান, ‘ওই চারজন আরাকানের মংডু এলাকার বাসিন্দা বলে স্বীকার করেছেন। তারা সবাই বাংলাদেশি পাসপোর্ট বহন করছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে’।
সূত্রমতে, সিএএবির নিরাপত্তা বিভাগের একটি সংঘবদ্ধচক্র- যারা দর্ঘিদিন ধরে বিমানবন্দরে মানব পাচারে জড়িত তারা এই ৪ রোহিংগা নারীকে ইন্দোনেশিয়া পাচারের নায়ক। কিন্ত বাধ সাধে পুলিশ। শেষ পর্যন্ত ৪ নারী আটক হলেও সিএএবির মানব পাচারকারিচক্রের সদস্যরা থেকে যায় ধরাছোয়ার বাইরে। এইচক্রের সদস্য নিরাপত্তারক্ষী সাইফুল ওরফে দাড়িওয়ালা সাইফুল ওরফে বরিশাইল্যা সাইফুল দীর্ঘদিন ধরে শাহজালালে মানবপাচারে জড়িত বলে গোয়েন্দা সংস্থা তা খতিয়ে দেখছে।
