আশকোনা হজ্জ ক্যাম্পে চিহ্নিত দুর্নীতিবাজদের আখড়া : ৪ মাসেও তদন্ত রিপোর্ট জমা হয়নি, ১৫ কার্যদিবসেও বদলি হয়নি কেউ

বিশেষ সংবাদদাতা : আশকোনা হজ্জ ক্যাম্পে দীর্ঘদিন ধরে কর্মরত থাকবার ফলে দুর্নীতিতে জড়িয়ে পড়া চিহ্নিত দুর্নীতিবাজদের দুর্নীতির তদন্ত রিপোর্ট গত ৪ মাসেও ধর্ম সচিবের টেবিলে উপস্থাপন করা হয়নি।
এ দিকে দুর্নীতিবাজদের আশকোনা হজ¦ ক্যাম্প থেকে বদলির সুপারিশসহ প্রধানমন্ত্রীর কার্যলয়ের গত ৮ মের দাপ্তরিক চিঠিকে আমলে নেয়া হয়নি। দুর্নীতিবাজরা এখনও হজ¦ ক্যাম্পে বহাল। বরং নতুন করে এদেরকে এবারের হজ¦ মওসুমে হজ¦ যাত্রীদের সহায়তার জন্য নাম অন্তর্ভুক্ত করে সুপারিশ করে ধর্ম সচিব বরাবর দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে।
এদিকে বয়স কম দেখিয়ে এবং জাল শিক্ষা সনদে রায়হান নামে একজনকে অফিস সহায়ক পদে চাকরি দেয়ায় আশকোনা হজ¦ ক্যাম্পে অসন্তোষ বিরাজ করছে। যা তদন্ত করলে বের আসবে।
এ দিকে হজ¦ ক্যাম্পে কর্মরত কেরানি যার দুর্নীতির উৎস হিসাবে তার ও তার বউয়ের নামে দুটি ব্যাংকে ৩ কোটি ১১ টাকার সন্ধ্যান পেয়েছেন তদন্ত কর্মকর্তা ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব সাখাওয়াত হোসেন- সেই দুর্নীতিবাজ কেরানি সুহিলের আপন ভাতিজা মঈন খান এবং আপন ভাগিনা আসাদুজ্জামানকে অফিস সহকারি পদে এবারের হজ¦ মওসুমে নিয়োগ দেয়ায় হজ¦ ক্যাম্পে পারিবারিক সিন্ডিকেড গড়ে ওঠেছে। আপন শ্যালক-ভাগিনা-ভাতিজার সমন্বয়ে কেরানি সুহিলের এই পারিবারিক সিন্ডিকেড আশকোনা হজ¦ ক্যাম্পে সবার নজর কাড়ছে। ক্রমশ