নিউজ ডেক্স : আওয়ামী দোসররা বিমানবন্দরে সক্রিয়, আবার আরেক আওয়ামী দোসরকে এভসেক আইডি পারমিট পদে বসানো হয়েছে-যিনি শেখ হাসিনাকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করেছিলেন। তাকে গত ১৫ নভেম্বর বেবিচকের এক অফিসাদেশে এভসেক আইডি পারমিট পদে বসানো হয়েছে। তিনি আমেরিকা ভ্রমণে আছেন, ২২ নভেম্বর উড়ে এসে যোগদান করবেন। নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী দোসররা বিমানবন্দরে কি-পয়েন্টে বসে আছেন। তাদের রেখে বলা হচ্ছে আওয়ামী লীগের আশংকার কথা, বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের কথা। দৈনিক যুগান্তর ১৯ নভেম্বর রিপোর্ট করেছে‘আলীগের নাশকতার শংকা :বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ’।
নির্দেশ দিল বেবিচক প্রশাসন। অথচ বেবিচক প্রশাসনে আওয়ামী দোসররা বসে আছে। তাদের রেখে কি নিরাপত্তা বাড়ানো সম্ভব-এ প্রশ্ন সংশ্লিষ্টদের।
এ দিকে এক আওয়ামী দোসর বিমানমন্ত্রীর সফরসংগি হয়ে কানাডার মন্ট্রিলে গেছেন। তার নাম আনোয়ার হোসেন। তিনি গত বছরের সেপ্টেম্বরেও বিদেশ সফর করেন।
অথচ শাহজালালে ১২বছর ধরে কাজ পাগল এক কর্মকর্তা একবারের জন্যও বিদেশ সফরে মনোনীত হননি। তার মনবল-মনোযোগ ভেংগে যাচ্ছে, তিনি ডমেস্টিক ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। প্রশাসনের লোক হয়েও তিনি কোণঠাসা। ছড়ি ঘুরাচ্ছেন সদর দপ্তরের প্রশাসনে প্রায় একযুগ ধরে জেকে বসা আওয়ামী দোসর, আওয়ামী লীগের প্রভাবশালী কর্মকর্তা, শেখ পরিবারের অন্যতম সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর পিএসগিরি করা এডি তিরান হোসেন, আওয়ামী আমলে তার চাকরি হয় বেবিচকে। প্রশ্ন ওঠেছে তিনি এতোদিন প্রশাসনে থাকেন কি করে? তার চাকরির কি বদলি নেই? অথচ আরেক এডি ইউসুফকে ১ বছরের মধ্যে শাহজালাল থেকে সরিয়ে দেয়া হলো।
দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরইমধ্যে এসব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
শাহজালালের ল্যান্ডসাইডে নজরদারি বাড়াতে বসানো হচ্ছে সিসিটিভি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা। পাশাপাশি ফ্লাইওভারে রাতভর পুলিশের অবস্থান, টহল ও যানবাহন তল্লাশি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তবে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব আসলে কার, তা নিয়েও উঠেছে প্রশ্ন। বিমানবন্দরের ভেতরের নিরাপত্তা দেখে এভিয়েশন সিকিউরিটি ফোর্স, বাইরের এলাকা দেখে পুলিশ, আর প্রবেশপথে থাকে এপিবিএন। তিনটি সংস্থার মধ্যে সমন্বয়হীনতার কারণে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে।
সূত্রমতে, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় এয়ারসাইড ও টার্মিনাল ভবনের পাশাপাশি ল্যান্ডসাইডকেও প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বেবিচক, পুলিশ ও এপিবিএনের মধ্যে সমন্বয় বাড়ানো হচ্ছে। নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থাকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে শাহজালাল বিমানবন্দর গেটে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর আগে রাত সোয়া ১০টায় বিমানবন্দরের পাশেই জসিমউদ্দিন রোডে ককটেল ফাটানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরে বিআরটি উড়াল সেতু থেকে গোলচত্বরের বিমানবন্দরের বাইরের গেটে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় চার পথচারী আহত হন।
এর আগে গত ১০ নভেম্বর রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের পাশে দুটি গ্রেনেড পড়ে থাকতে দেখেন এক পথচারী। পরে বিমানবন্দর থানার পুলিশ ফাঁড়ির বোমা নিষ্ক্রিয়কারী দল এসে গ্রেনেড দুটি নিরাপদে নিষ্ক্রিয় করে। এ ঘটনায় বিমানযাত্রীসহ সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এর আগে গত ৬ নভেম্বর শাহজালাল বিমানবন্দরের গোলচত্বরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।
এ দিকে শাহজালাল বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা জোরদারের পরও গত ২০ নভেম্বর প্রবাস ফেরত এক যাত্রী ছিনতাইয়ের শিকার হন। তার মোবাইল ফোনটি উদ্ধার করা হলেও তার খোয়া যাওয়া ১০ হাজার টাকা এখনও উদ্ধার করতে পারেনি আইনশৃংখলা রক্ষাকারি বাহিনী। আনসার বাহিনীর সদস্যরা একজন নারি ছিনতাইকারিকে আটক করেছে বলৈ আনসার বাহিনীর জনসংযোগ কর্মকর্তা জানান।
বিমানবন্দরের প্রবেশপথ অরক্ষিত: শাহজালাল বিমানবন্দরের গোলচত্বরের প্রবেশ পথ অরক্ষিত। এ প্রবেশপশে পথে এপিবিএন ও আনসার বাহিনীর পোস্ট থাকলেও বিনা বাধায় বিমানবন্দরের ভিতরে প্রবেশ করছে হকার, ফকির, ভবঘুরে, বিদেশগামি যাত্রী ও যাত্রীর একাধিক রিসিভার। গোলচত্ব দিয়ে বিমানবন্দরের প্রবেশ পথে কোন রকম চেকিং করছে না এপিবিএন ও আনসার বাহিনীর সদস্যরা। এরা পোস্টে দাড়িয়ে বসে অলস সময় কাটাচ্ছে, কেউ মোবাইল টিপাটিপি করছে, একজন আরেকজনের সাথে খোশগল্পে করছে।
দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়ানোর নির্দেশ :: দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে এসব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
গতকাল বুধবার এ নির্দেশনা দেওয়া হয়। আজ বৃহস্পতিবার বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকতা ও দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্দেশনায় বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমন পথে নিরাপত্তা তল্লাশি বাড়ানোর পাশাপাশি ল্যান্ডসাইড এলাকায় নজরদারি ও সার্বক্ষণিক টহল জোরদার করতে বলা হয়েছে। বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনেও তল্লাশি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বেবিচকের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা জোরদারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি যানবাহনে তল্লাশি জোরদার করতে বলা হয়েছে। বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু দিনে নয়; যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেখানেও রাতের বেলায় টহল ও নজরদারি অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও বিমানবন্দর এলাকায় নিরাপত্তা কার্যক্রমে কোনো শিথিলতা রাখা যাবে না।
এদিকে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি কার্যক্রমের আওতায় বিমানবন্দর এলাকাকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ল্যান্ডসাইডের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিচ্ছে।
সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থায় নজরদারি, তল্লাশি ও টহল বাড়িয়ে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।
