আশকোনা হজ ক্যাম্প : ৩ কোটি ১১ লাখ টাকার দুর্নীতি তদন্তে ধরা পড়লেও পরিচালক আগলে রেখেছে দুর্নীতিবাজ সুহিলকে : মন্ত্রণালয়ের আদেশ ভুলুন্ঠিত : পার পেয়ে গেলেন সহকারি হজ অফিসার মালেক- কেরানি দীন

বিশেষ সংবাদদাতা : আশকোনা হজ ক্যাম্পের শীর্ষ দুর্নীতিবাজ, যার বিরুদ্ধে (স্ত্রীসহ) ৩ কোটি ১১ লাখ টাকার দুর্নীীতর উৎস খুজে পেয়ে ধর্ম মন্ত্রণালয়ের তদন্ত কর্মকর্তা বিরুদ্ধে মামলা করার সুপারিশ করে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ৩ মাস আগে কিন্ত সেই দুর্নীতিবাজ কেরানি সুহিল মোহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে এখনও মামলা করেনি আশকোনা হজ ক্যাম্পের পরিচালক । ফলে দুর্নীতিবাজ কেরানি সুহিলকে মন্ত্রণালয়ে ওএসডি করা হলেও মামলা না করায় পার পেয়ে যাচ্ছে কেরানি সুহিল। পাশাপাশি দুর্নীতির অভিযোগ তদন্তই হলো না সহকারি হজ অফিসার আব্দুল মালেক এবং শীর্ষ দুর্নীতিবাজ সুহিলের আপন শ্যালক কেরানি দীন মোহাম্মদের। ফলে ওরাও পার পেয়ে যাচ্ছেন। এর মধ্যে মালেক একজন সহকারি হজ অফিসার হওয়া সত্বেও ‘সহায়তা টিমে’ ইতিমধ্যেই সৌদি আরব চলে গেছেন। এ দিকে কেরানি দীন মোহাম্মদকে এবার হজ সহায়তা টিমে সৌদি পাঠাতে না পেরে পরিচালক নাকি আফসোস করছেন।
অদ্য ৫ আগস্ট মন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাই সরকারি খরচে হজে সৌদি আরব যাবেন বিকেল ৩ টায়। এ টিমে পরিচালক হজও যাচ্ছেন। পরিচালকের হজ থেকে ফিরতে প্রায় ১ মাস সময় লাগবে। এর মধ্যে শীর্ষ দুর্নীতিবাজ সুহিল মামলা না খেয়ে বহাল থাকলো। ৪৪ লাখ টাকা ঘুষ নেয়া-দেয়ার অভিযোগে দুদকের পরিচালক এবং পুলিশের ডিআইজির বিরুদ্ধে মামলা হলেও ৩ কোটি ১১ টাকার দুর্নীতি তদন্তে ধরা পড়ে মামলার সুপারিশ করা সত্বেও আশকোনা হজ ক্যাম্পের শীর্ষ দুর্নীতিবাজ কেরানি সুহিলের বিরুদ্ধে এখনও মামলা না হওয়া রহস্যজনক। দুদকও তার বেলায় ‘কম্ভুকর্ন’।চলবে