একুশে বার্তা প্রতিবেদন : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া বিচারিক আদালতের রায় আপিলের পর উচ্চ আদালত স্থগিত করলে তার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত আসামিরা সাজা কাটানোর একটা নির্দিষ্ট সময় পর নির্বাচন করতে পারেন। তবে এক্ষেত্রে উচ্চ আদালতকে তার আপিল গ্রহণ করে বিচারিক আদালতের রায় স্থগিত করতে হবে।
