একুশে বার্তা অনলাইন সংস্করণের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী : সম্পাদক অসুস্থ, হয়নি আনুষ্ঠানিক মিলাদ, দোয়া মাহফিল : দোয়া কামনা

বিশেষ সংবাদদাতা : একুশ শতকের কাগজ ‘একুশে বার্তার অনলাইন সংস্করণের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ছিল ১৯ নভেম্বর মংগলবার। পত্রিকাপি হাটি হাটি পা করে অনলাইনে তিন বছর এবং অফ লাইনে ১৫ বছর অতিক্রান্ত করেছে । ২০০৩ সালে পত্রিকাটি জন্মের পর পরই আতুড়ঘরেই মাথায় বারি পড়ে। ২০০৫ সালের ৩১ মার্চ প্রশাসন কর্তৃক ডিক্লারেশন বাতিলজনিত কারণে ১১ বছর ছিল উচ্চ আদালতে। উচ্চ আদালতের আদেশে পত্রিকা প্রকাশে আর কোন বাধা না থাকায় ২০১৬ সাল থেকে নিয়মিত পত্রিকাটি প্রকাশিত হয়েছে আসছে। ২০১৭ সাল থেকে অনলাইনের পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হয়েছে আসছে। সে হিসেবে ১৯ নভেম্বর ছিল পত্রিকাটির অনলাইন সংস্করণের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। কিন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. দেলোয়ার হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হয়ে ন্যাশনাল হার্ট ইন্সটিটিউটে গত ১৭ নভেম্বর থেকে অধ্যাপক ডা. অমল কুমার চৌধুরীর তত্ববধানে চিকিৎসাধীন থাকায় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে কোন মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করা সম্ভব হয়নি। আল্লাহর অশেষ রহমতে সম্পাদক সুস্থ হলে আনুষ্ঠানিক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে বলে পত্রিকা কর্তৃপক্ষ আশা করছে। একুশে বার্তার অনলাইনের তৃতীয় প্রতিষ্ঠা কার্ষিকীতে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন পাশাপাশি সম্পাদকের সুস্থতা কামনায় পত্রিকা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের দোয়া কামনা করেছেন।