ডেক্স রিপোর্ট : জাতীয় নিরাপত্তা সংস্থায় (এনএসআই) নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে আসা ১৮ জনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার রাজধানীর মিরপুরে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) থেকে তাদের আটক করে এনএসআই।
জানা গেছে, আটক ১৮ জনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন। তারা সবাই টাকার বিনিময়ে পরীক্ষা দিতে এসেছিলেন। তাদের পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।
আটকরা হলেন শাহিদ আলম, ইফরাত হোসেন, শাহিন তালুকদার, মো. কাউছার আলী, রাফি সাদমান, বাহারুল ইসলাম, আলমগীর হোসেন, সোহেল আহমেদ, মো. শাহাদত হোসেন, শহীদুল্লাহ, মো. শাহজামাল, মো. গোলাম রাব্বানী, এ এস এম ইছা খান, মাজেদুল ইসলাম, হাবিবুল বাশার, মো. শরিফুল ইসলাম, মো. রফিক মিয়া ও মো. আব্দুর রহিম। বিডি প্রতিদিন
