বিশেষ সংবাদদাতা : শাহজালালে ৩২ পিচ স্বর্নবার জব্দ বিমানের ক্লিনারসহ ২ জনকে আটক করা হয়েছে। ৭ ডিসেম্বর সন্ধ্যায সিভিল এভিয়েশনের অফিসের সামনে থেকে স্বর্নবারসহ এদেরকে আটক করা হয়। ঘটনার সত্যতা স্বীকার এপিবিএন পুলিশের ডিউটি অফিসার এএসপি জিয়া জানান, ৩ কেজি ১৮৪ গ্রাম বা ৩২ পিচ স্বর্নবারসহ দুইজনকে আটক করা হয়েছে। তবে তিনি আটককৃতদের নাম বলতে নারাজ, তাকে বার বার মোবাইলে কল করলেও তিনি আর ফোন রিসিভ করেননি। ফলে আটককৃত বিমানের ক্লিনার এবং প্রকৃত কি পরিমাণ স্বর্ন উদ্ধার করা হয়েছে- তা জানা যায়নি।
বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রমতে ৬০ পিচ স্বর্নবার পাচার করে হ্যাংগার দিয়ে সটকে পড়ার সময় সিভিল এভিয়েশন অফিসের সামনে থেকে কর্তব্যরত এপিবিএনের দুই সিপাই বিমানের ক্লিনারকে আটক করে শাহজালালে এপিবিএন অফিসে নিয়ে আসে। স্বর্নসহ বিমানের ক্লিনারকে এপিবিএন অফিসে আনার পর শুরু হয় জব্দ, মামলা নাটক। উদ্বারকৃত স্বর্ন কি ৬০ না ৩২ পিচ্- তা নিয়ে শুরু হয় ধুম্রজাল।
এ দিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে মাহবুবুর রহমান বিমানের ক্লিনার এবং অন্যজন জাফর ইকবাল। তবে ইলিয়াস নামে একজন পালিয়ে গেছে। তাকে খুজছে পুলিশ। সে কি এপিবিএন সদস্য না বহিরাগত তা খতিয়ে দেখছে পুলিশ।
