
একুশে বার্তা রিপোর্ট : রাজধানীর বনানীর এফআর টাওয়ারের নকশাবহির্ভূত ও বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাসভির উল ইসলামকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ৩০ মার্চ শনিবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে বারিধারার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবি উত্তর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাজাহান সাজু বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের পাশের ১৭ নম্বর সড়কে ফারুক রূপায়ন (এফআর) টাওয়ারের ভয়াবহ আগুনে ঘটনাস্থলে ২৫ জন ও হাসপাতালে ১ জন নিহত হনএ ঘটনায় আহত হন ৭৩ জন।
