এবারও সুপ্রিম কোর্ট বারে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা : ধরাশায়ী আ‘লীগ

একুশে বার্তা প্রতিবেদন : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৮-১৯  মেয়াদের কার্যকরী পরিষদের নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ১৪টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ পদে জয়ী হয়েছেন নীল প্যানেলের প্রার্থীরা। আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল একটি সহ-সম্পাদকসহ চারটি পদে জয়ী হয়েছেন। ধরাশায়ী হয়েছে আওয়ামীলীগ।

সভাপতি পদে নীল প্যানেলের অ্যাডভোকেট জয়নুল আবেদীন ৫৪ ভোট বেশি পেয়ে আবারো বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন সাদা প্যানেলের অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন।

সম্পাদক পদে নীল প্যানেলের ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ৪৪১ ভোট বেশি পেয়ে টানা ষষ্ঠবারের মত বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ২৩৬৯ টি।  নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের অ্যাডভোকেট এস কে মো: মোরসেদ পেয়েছেন ২৩১৫ ভোট।

এর আগে গত ২১ ও ২২ মার্চ দুই দিন ভোট নেওয়া হয়। এবারের নির্বাচনে ১৪টি পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৪ হাজার ৮৬৫ জন ভোট দিয়েছেন।  গতকাল বিকেল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হয়। এরপর রাত ১০টা থেকে ভোট গণনা শুরু হয়।