এবার বিমানের ড্রিমলাইনার-১০ রানওয়েতে পার্কিং করার সময় ওঠে গেল বোর্ডিং ব্রীজে!

বিশেষ সংবাদদাতা : এবার বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার-১০ বিমানটি শাহজালালের রানওয়েতে পার্কিং করার সময় ৮ নম্বর বোর্ডিং ব্রীজে লাগিয়ে দেয়ার ফলে বিমানটি বোর্ডিং ব্রীজে ওঠে বেশ ক্ষতিগ্রস্ত হয়। আজ ১৮ জুন সকাল পৌণে ৯টায় শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা স্বীকার করে বিমান প্রকৌশল বিভাগের বিমান প্রকৌশলী শমসের জানান, বিমানটি পার্কিং করার সময় ৮নম্বর বোর্ডিং ব্রীজে ওঠে ক্ষতিগ্রস্ত হয়।
এ ব্যপারে জানতে বিমানের ডেপুটি চীফ ইন্ঞিনিয়ার আবু হানিফের সেল ফোনে বার বার কল করলেও বন্ধ পাওয়া যায়।
সিভিল এভিয়েশনের এক কর্মকর্তা জানান, সকাল ৮টা ৪৫ মিনিটের সময় শাহজালালের রানওয়েতে অবস্থান করা ডিমলাইনার-১০ বিমানটি রানওয়েতে পার্কিং করার সময় অপারেটরের অদক্ষতায় বিমানটি ৮ নম্বর বোর্ডিং ব্রীজে লাগিয়ে দেয়। এর ফলে বিমানটি বোর্ডিং ব্রীজে ওঠে গিয়ে বেশ ক্ষতিগ্রস্ত হয়।
বিমানটি মেরামতের জন্য হ্যাংগারে পাঠিয়ে দেয়া হয়েছে।