২৫ আগষ্ট ২০২৬ আমাদের সকলের প্রিয় মশহুদ মঞ্জুর বর্ষের ২৪ তম জন্মদিন। প্রায় এক বছর হতে চললো, বর্ষ আমাদের ছেড়ে মহান আল্লাহর ডাকে অনন্তকালের জন্য চলে গেছে। সে নেই, কিন্তু তার রেখে যাওয়া স্মৃতি, তার ভালোবাসা ও তার কর্ম আজও আমাদের প্রতিটি মুহূর্তকে ঘিরে আছে। গত বছরও যে ছিল আমাদের সকল কাজের ও প্রেরণার উৎস, আজ তার শূন্যতা আমাদের হৃদয়কে বিরানভূমি করে তোলে। মারা যাওয়া সময় সে বিইউপির বিবিএ তে পড়তো , বহু প্রতিভার মধ্যে সে ছিল চিএ শিল্পী, গায়ক, নাট্য অভিনেতা, গিটারিস্ট, স্কাউট, শিক্ষক, ফুটবলার, ডিভেটর।
আল্লাহ পাক আমাদের সবাইকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।
আসুন, তার জন্মদিনে আমরা সবাই তার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। আমীন।
সকলে তার জন্য দোয়া করবেন।
মশহুদ মঞ্জুর বর্ষ স্মৃতি সংসদের পক্ষে-
শেখ মঞ্জুর বারী মঞ্জু
