ওরা ১১ জন : সিলেট থেকে ঢাকায় আসছে

বিশেষ সংবাদদাতা : ওরা ১১ জন। তবে এটা কোন বাংলা সিনেমার নাম নয়। ওরা সিএএরি নিরাপত্তা বিভাগে কর্মরত। ওদের কাউকে ১ মাস কাউকে ৬ মাস আগে সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে বদলি করা হয়। এদের মধ্যে নিরাপত্তা সুপার হাসান কামাল দলপতি। প্রত্যেকে সদর দপ্তরের এফসেক সেলের কর্মকর্তাদের ম্যানেজ করে মোটা অংকের হাদিয়া খরচ করে ঢাকা বদলি হয়ে আসছে।
এ ব্যাপারে সদর দপ্তরের এফসেক সেলে কর্মরত এক কর্মকর্তা জানান, আমি কোভিড-১৯ এ আক্রান্ত, আইসুলেশনে আছি, আপনি এডির সাথে কথা বলুন।
স্যানিটারি ইন্সপেক্টর টিপুর ওয়াকিটকি মহড়া : ৪ বছর পর সদর দপ্তরের গেট থেকে রিলিজ হয়ে শাহজালাল বিমানবন্দরে স্যানিটারি ইন্সপেক্টর হিসেবে যোগদান করার পর নূরনবি ভুইয়া টিপু ধরাকে সরা ঞ্ঘান করছে, ওয়াকিটকি মহড়া দিচ্ছে বলে সিএএবির সূত্র জানায়। পাশাপাশি টিপু নিজস্ব প্রাইভেট কার দিয়ে যাত্রী সেবা করছে। গতমাসে গাড়িটি বিমানবন্দরে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট জব্দ করে জরিমানা করেছেন।