একুশে বার্তা প্রতিবেদগন : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিজয় র্যালি করার অনুমতি পেয়েছে বিএনপি। আগামীকাল মঙ্গলবার এই র্যালি করবে দলটি। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
তিনি জানান, র্যালিটি আগামীকাল দুপুর ২টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে। কাকরাইল, শান্তিনগর মোড় হয়ে মালিবাগ মোড় পর্যন্ত অগ্রসর হবে।
এর আগে গত শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাধীনতা দিবস উপলক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন।
