আন্তর্জাতিক ডেক্স : কাশ্মিরের শোপিয়ানে ‘এনকাউন্টারে’ বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরসহ নিহত হয়েছে ৫ জন। এদেরকে সন্ত্রাসী বলে চিহ্নিত করা হয়েছে। এ খবর দিয়েছে এনডিটিভি।
রোববার সকালে এ ঘটনা ঘটে জম্মু-কাশ্মিরের শোপিয়ান এলাকায়। এতে বলা হয়েছে, বুরহান ওয়ানির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হিজবুল মুজাহিদিনের একজন শীর্ষ কমান্ডারও রয়েছে নিহতদের মধ্যে। ওদিকে কাশ্মির বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী প্রফেসর মোহাম্মদ রফি ভাট শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন।
