একুশে বার্তা প্রতিবেদন ; জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাগারে আটক খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করবে দুর্নীতি দমন কমিশন। একইসঙ্গে জামিনের আদেশটি স্থগিত করার জন্য সুপ্রিম কোর্টের চেম্বার আদালতেও আবেদন করা হবে।
সোমবার সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল ভবনের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন দুদকের আইনজীবী খুরশিদ আলম।
তিনি বলেন, খালেদা জিয়ার জামিনের বিরোধিতা করে হাইকোর্টে শুনানি হয়েছে। শুনানি শেষে আদালত তাকে জামিন দিয়েছেন। আদালতের এ আদেশের বিরুদ্ধে দুদক অসন্তুষ্ট হয়েছে বলেও জানান তিনি।
