খালেদা জিয়ার মুক্তি ও ৩০ ডিসেম্বরের নির্বাচন বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

একুশে বার্তা ডেক্স : বিএনপি চেয়ারপার্সন বেগম খাালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং ৩০ ডিসেম্বর নির্বাচন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুক্রবার  বেলা ১১টায় রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে শুরু হয়ে ফকিরাপুল পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মিছিলে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে এবং ৩০ ডিসেম্বরের মহাভোট ডাকাতির জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে সোচ্চার কন্ঠে মিছিলে মূহুর্মূহু শ্লোগান দেন।