গণ স্বাক্ষর অভিযান কর্মসূচীতে ফখরুল : সরকার গণবিচ্ছিন্ন হয়ে ক্ষমতা আকড়ে ধরে রাখতে চাইছে

স্টাফ রিপোর্টার : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ক্ষমতা আকড়ে ধরে রাখতে চাইছে। তারা গণবিচ্ছিন্ন হয়ে গেছে। এভাবে ক্ষমতা ধরে রাখতে রাখতে চাইলে বেশিদিন টিকতে পারবে না। ১৭ ফেব্রুয়ারি শনিবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণস্বাক্ষর অভিযানকালে  এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সরকার গনবিছিন্ন হয়ে হয়ে গেছে। এভাবে ক্ষমতা আকড়ে ধরে সরকার বেশিদিন টিকে থাকতে পারবে না।

খুব দ্রুত তাদের বিদায় নিতে হবে।
তিনি আরো বলেন, কারও উস্কানিতে কান না দিয়ে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির জন্য শান্তিপূর্ন আন্দোলন চালিয়ে যেতে হবে।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেন। রায়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর সাজা দেয়া হয়। এছাড়া মামলার অন্য আসামিদের ১০ বছর করে কারাদ- দেন আদালত।
এরই প্রতিবাদে দেশজুড়ে দলটি টানা আন্দোলন কর্মসূচি পালন করে আসছে বিএনপি ও এর অঙ্গসংগঠন।