গত ২৪ ঘণ্টায় দেশে ৫০৩ জনের করোনা শনাক্ত

ডেক্স রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৫০৩  জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৯ জনে। এসময় মৃত্যু হয়েছে ৪ জনের। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৩১ জনের।

শুক্রবার করোনাভাইরাস নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।