নিউজ ডেক্স: তুরিন আফরোজের পর এবার প্রসিকিউটর পদ থেকে মোহাম্মদ আলীকেও অপসারণ করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শৃঙ্খলা ও পেশাগত আচরণ ভঙ্গ এবং গুরুতর অসদাচরনের অভিযোগে তাকে অপসারণ করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
২০১৬ সালের শুরুর দিকে ময়মনসিংহ-৭ আসনের সংসদ ও জাতীয় পার্টির নেতা এম এ হান্নানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিন দিতে ট্রাইব্যুনালের এক বিচারপতিকে ঘুষের প্রস্তাব দেন মোহাম্মদ আলী।বিষয়টি জানতে পেরে ৪ ফেব্রুয়ারি মোহাম্মদ আলীকে সব মামলা থেকে প্রত্যাহার করেন চিফ প্রসিকিউটর।
মোহাম্মদ আলীর বিষয়ে ব্যবস্থা নিতে আইনমন্ত্রণালয়েও চিঠি পাঠানো হয়। ওই চিঠির প্রেক্ষিতে ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে মোহাম্মদ আলীকে সাময়িক বরখাস্ত করে আইনমন্ত্রণালয়।দীর্ঘ তিন বছর পর এবার চূড়ান্ত সিদ্ধান্ত হলো।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
