স্টাফ রিপোর্টার: ঢাকা উত্তর সিটি কর্পোারেশন (ডিএনসিসি) অন্ঞল-৭-এর চলতি দায়িত্বের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বললেন, আমরা খুটি সরাই না, কিসের খুটি ? অথচ ওনার বরাবর আশকোনা এলাকাবাসির পক্ষ থেকে গত ২ মাস আগে আশকোনা প্রধান সড়কের আশকোনা সরকারি প্রাইমারি ¯ু‹লের দক্ষিণ পার্শে^ মেইনের সড়কে দুটি বৈদ্যুতিক খুটি/পোল দৃশ্যমান। এই দুটি খুিটর একটির কোন প্রয়োজন নেই বলে জানিয়েছেন ডেসকোর সংশ্লিষ্ট প্রকৌশলীরা। এই খুটি দুটির মধ্য থেকে নিষ্কৃয়টি সরানোর জন্যই আবেদন করা হয়। আবেদন করার পর নির্বার্হী প্রকৌশলী অন্ঞল-৭ কে মোবাইলে বিষয়টি জানানোর পর ওনি বলেন যে, ব্যবস্থা নেয়া হবে। এর ঠিক ২ মাস পর ওনার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে ওনি বলেন যে, ‘কিসের খুটি, আমরা খুটি সরাই না’।
উল্লেখ্য, আশকোনা প্রধান সড়কের হজ ক্যাম্প থেকে রূপালি গার্ডেন পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ শেষ পর্যায়ে। মাঝখানে আশকোনা কমিউনিটি সেন্টার থেকে ডিলার বাড়ি পর্যন্ত কাজ সম্পন্ন হতে বাধার সৃষ্টি হয়েছে। সড়কের দ’ুপাশে আওয়ামী দোসরসহ অন্যদের স্থাপনা ভেংগে সরিয়ে না নেয়ায় কাজে বাধার সৃষ্টি হয়েছে।
প্রধান এ সড়কের প্রাইমারি স্কুলের অপজিটে দক্ষিণে শাখা সড়কের প্রবেশমুখে ২টি বৈদ্যুতিক খুটি দন্ডায়মান। চলমান সড়ক সংস্কার কাজের সাথে বৈদ্যুতিক ২টি খুটির ১টি সরানোর এখনই সময়। এখন না সরালে আবার সড়ক /ড্রেইন কেটে পরবর্তীতে খুটিটি সরাতে হবে। দুইবার সরকারি অর্থ ব্যয় হবে। অথচ এক খরচে ২টির ১ টি খুটি জনস্বার্থে শাখা সড়কটির প্রবেশমুখ থেকে সরিয়ে নিলে শাখা রাস্তায় প্রাইভেট কারসহ অটো রিকশা প্রবেশ করে চলাচল করতে পারবে। আর ২টি খুটি থাকার কারণে কোন প্রাইভেট কার এ শাখা সড়কে প্রবেশ করতে পারছে না।
খুটি ২টির ১টি সরানো হবে বলে ডেসকো সূত্রে জানা যায়। ডেসকোর উত্তরখানের মাজারের নিকট তত্বাবধায়ক প্রকৌশলী অফিসে নাকি ফাইলআপ হয়ে স্থবির হয়ে পড়ে আছে। কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না।
এ দিকে আশকোনা প্রধান এই সড়কের কাজ করতে এসে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন মারধরের শিকার হচ্ছে, গালিগালাজ শুনছে, কেউ আদর করে চা -চক্র করাচ্ছে বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইনজিয়ার রাকিব হোসেন ।
এ দিকে আশকোনা প্রধান এ সড়কের আশকোনা প্রাইমারি স্কুলের অপজিটে সড়কের দক্ষিণে অবস্থিত ২টি বৈদ্যুতিক খুটির মধ্যে ১ টি খুটি সরাতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিষেধ করছেন ডিএনসিসির অন্ঞল-০৭-এর উপসহকারি প্রকৌশলী ফাহিম এলাহি, নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, ঠিকাদারি প্রতিষ্ঠানকে চুপচাপ থাকতে বলেছে।
শাখা সড়কের অবৈধ বরফকল? আশকোনা প্রধান সড়কের মুখ থেকে প্রবেশকৃত শাখা সড়কে আশকোনা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগাœ একটি অবৈধ বরফ কল গড়ে তোলা হয়েছে। এর সাথে ডিএনসিসির অসাধু কর্মকর্তারা জড়িত বলে জানা যায়। এরা নিয়মিত মাসোহারা নিয়ে অবৈধ বরফ কলটি টিকিয়ে রেখেছে বলে এলাকাবাসিরা জানান।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
