স্টাফ রিপোর্টার : ৮ দিনের সরকারি সফর শেষে গত ২৩ এপ্রিল সোমবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বেলা পৌনে এগারোটায় সফরসঙ্গীদের নিয়ে ঢাকা পৌঁছান তিনি। এর ৩ দিন পরই আবার ২৬ এপ্রিল অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিডনিতে ‘গ্লোবাল সামিট অব উইমেন’- শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। আগামী ২৬ -২৮ এপ্রিল এই সামিট হবে।
এবারের অস্ট্রেলিয়া সফলে উইমেন সামিটে অংশ নেয়ার পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে শেখ হাসিনার। সম্মেলনের সাইড লাইন বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকটি দেশের সরকার প্রধানদের সঙ্গে তার বৈঠক হতে পারে।
১৯৯০ সাল থেকে প্রতি বছর গ্লোবাল উইমেন সামিট অনুষ্ঠিত হচ্ছে। গত বছর টোকিওতে এই সামিট অনুষ্ঠিত হয়েছিল। এবার এই সামিটের আয়োজক অস্ট্রেলিয়া। বিশ্বের ৬০টি দেশের প্রায় এক হাজারের বেশি প্রতিনিধি এই সামিটে অংশ নেবেন। বিভিন্ন দেশের সরকার প্রধানও এই সামিটে যোগ দেবেন।
