সংবাদদাতা : ‘ক্রীড়ায় শক্তি, ক্রীড়াই বল, খেলার রাজা ভলিবল’-শ্লোগানকে প্রতিপাদ্য করে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের শিবেরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ঘাটাইল একাদশকে ৪৪-৮০ পয়েন্টে হাড়িয়ে জয়লাভ করেছে কদমতলী একাদশ।
গত ১৭ মার্চ রোববার বিকেলে উপজেলার শিবেরপাড়া খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক মেম্বার, দেওপাড়া ইপি চেয়ারম্যান পদে অল্প ভোটের ব্যবধানে পরাজিত, দেওপাড়া ইউপি বিএনপির সভাপতি আব্দুস সালাম। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৮নং দেওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ রাজ্জাক, ৭নং দিগর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আল মামুন, দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি কহিনৃর, বঙ্গবন্দু ডিপ্লোমা চিকিৎসক পরিষদ সহ-সভাপতি সুলতান মাহমুদ, ভাইস চেয়ারম্যান পদপার্থী সুমন খান বাবু, মুক্তিযোদ্বা খলিলুর রহমান খলিল, দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শকর বাবু, চান মাহমুদ মাম্টার, সিনিয়র শিক্ষক রতন বাবু, সাবেক মেম্বার তালুকদার জামাল, সাবেক মেম্বার হোসেন আলী, মুক্তার আলী, টুটুল তালুকদার প্রমুখ।
খেলা ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ শরিফ।
খেলাটি উপভোগ করতে হাজার হাজার ভলিবলপ্রেমীর সমাগম ঘটে।
