একুশে বার্তা রিপোর্ট : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুককে বিমান বাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অপরদিকে বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খানকে শাহজালাল বিমানবন্দরের নতুন পরিচালক নিয়োগ দিতে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন) উইং কমান্ডার চৌধুরী মোহাম্মদ জিয়াউল কবির গ্রুপ ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন। একই আদেশে তাকে বিমান বাহিনীতে ফিরিয়ে নিয়ে ফের পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন) পদে নিয়োগ দেয়া হয়েছে। কিন্ত এ পদে তিনি আসীন থাকাবস্থায় পাইলট ও বিভিন্ন এয়ার লাইসেন্সের পারমিশন ও এয়ারক্রাফটক্রয় সংক্রান্ত দুর্নীতি দদুদক তদন্ত করছে।
উল্লেখ্য, ‘শাহজালালে নিরাপত্তা পরিচালক কি দুইজন’ শিরোনামে একুশে বার্তার অন লাইনে গত ২৩ মে তারিখে প্রতিবেদন প্রকাশের পরও কোন প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়নি।
সিভিল এভিয়েশনে সদস্য অপারেশন এন্ড প্লানিং পদে একই ব্যক্তি প্রায় ৫ বছর যাবত কর্মরত থাকলেও তাকে বিমান বাহিনীতে ফিরিয়ে নেয়া হয়নি। এ ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব প্রভাবিত হচ্ছে বলে অনেকে মনে করেন।ক্ষমতাসীন রাজনৈতিক দলের দ্বিতীয় ব্যক্তিকে ফুলেল শুভেচ্ছা এবং আন্ঞলিকতাও কাজ করছে এ ক্ষেত্রে।
এ দিকে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসানের দ্বিতীয় দফায় চাকরির মেয়াদ ২৮ জুন পর্যন্ত। ইতিমধ্যই তার চাকরির মেয়াদ তৃতীবারের মতো নবায়নের প্রক্রিয়া চুড়ান্ত করা হয়েছে বলে সিএএবিতে আলোকপাত চলছে।
