জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

নিউজ ডেক্স : দেশের করোনা পরিস্থিতিসহ চলমান সমসাময়িক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী শুক্রবার দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করবেন।