একুশে বার্তা ডেক্স : অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে গঠিত ‘জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিনেল তিন হেবি ওয়েট প্রার্থী। এরা হলেন মেজর জেনারেল (অব.) আ ম সা আমিন, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া পুত্র রেজা কিবরিয়া এবং একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম। তিন জনই ড. কামাল হোসেনের গণফোরামে যোগদানের মাধ্যমে ঐক্যফ্রন্টের রাজনীতিকে সক্রিয় হলেন।
রোববার জাতীয় প্রেসক্লাবে গণফোরামের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন তাদের যোগদানের বিষয়টি নিশ্চিত করেন।
গণফোরামে যোগদান প্রসঙ্গে মেজর জেনারেল (অব.) আ ম সা আমিন বলেন, দেশে একটি গুনগন পরিবর্তনের জন্য তিনি গণফোরামে যোগ দিয়েছেন। তিনি জানান আওয়ামী লীগের অভ্যন্তরীণ অসুবিধার কারণে তিনি ওই দলটি ত্যাগ করেছেন। তিনি জানান ২০০১’ এর নির্বাচনে আওয়ামী লীগের অসহযোগিকার কারণে তিনি পরাজিত হন। তিনি বলেন, দেশে এখন যে অবস্থা চলছে তার পরিবর্তন না হলে কারো মুক্তি নেই।
ড.কামালের দলে যোগ দেওয়া প্রসঙ্গে রেজা কিবরিয়া জানান তিনি তার জীবনে বেশিরাভাগ ক্ষেত্রে বিদেশের থাকলেও সব সময় দেশের জন্য কিছু করার অভিপ্রায় সব সময় ছিল। তিনি বলেন, সকল মানুষের সমান অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠায় তার ভিশন তুলে ধরবেন। তিনি বলেন, বিশে।বর অনেক দেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হওয়ার পেছনের কারণ তার জানা আছে। আর সেসব দেশ এসব অসুবিধা কিভাবে কাটিয়ে উঠেছে তাও তিনি দেখেছেন। আর সে শিক্ষা থেকে দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেয়া যায় সেব্যাপারে কাজ করতে তিনি গণফোরামে যোগ দিয়েছেন বলেও জানান। তিনি বলেন, দেশের অবস্থার খুবই খারাপ। এর থেকে জনগণকে একমাত্র ড. কামাল হোসেনের নেতৃত্বই মুক্তি দিতে পারে।
অপরদিকে যোগদানের পরে একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালামবলেন, আজকে ড. কামাল হোসেন যে যুদ্ধ করছেন, এই একই যুদ্ধের জন্য ২০১৫ সালে আজকের এই দিনে একুশে টেলিভিশন দখল করা হয়। আজ তিন বছর হয়ে গেল। আবদুস সালাম বলেন, আজ আমি আনুষ্ঠানিকভাবে গণফোরামের সদস্য হিসাবে যোগ দিলাম। আজ থেকে আমার নেতা ড. কামাল হোসেন। আশা করি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন।
