ডেক্স প্রতিবেদন : বেসিক ব্যাংকের ২৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা, শিল্পপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম (৫১) ও তার স্ত্রী একই দলের মনোনীত জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি মাহজাবীন মোরশেদ (৪৮)-এর বিরুদ্ধে অর্থ আত্মসাতের দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক কেন্দ্রীয় কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুল হক বাদী হয়ে গত ১০ জানুয়ারি দুপুরে চট্টগ্রাম মহানগর ডবলমুরিং থানায় মামলা দুটি করেন বলে জানান ওই থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মহিউদ্দিন সেলিম। ওসি একেএম মহিউদ্দিন সেলিম জানান, মামলা দুটিতে আরো তিনজনকে আসামি করা হয়েছে। এরা হচ্ছেন আইজি নেভিগেশন লিমিটেড পরিচালক সৈয়দ মোজাফফর হোসেন এবং বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম ও একেএম সাজেদুর রহমান। ওসি আরো জানান, মোরশেদ মুরাদ ইব্রাহিম জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান। তিনি চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও ক্রিস্টাল স্টিল অ্যান্ড শিপ ব্রেকিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। আর তার স্ত্রী মাহজাবীন মোরশেদ জাতীয় পার্টি মনোনীত জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (মহিলা আসন-৪৫) সংসদ সদস্য এবং তাদের পারিবারিক প্রতিষ্ঠান আইজি নেভিগেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
দুদকের সহকারী পরিচালক সিরাজুল হক বলেন, ১৩৪ কোটি এবং ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দণ্ডবিধির ৪০৯ ও ৪২০ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় দুটি মামলা করা হয়েছে।
২০১০ সাল থেকে পরবর্তী সময়ে এলসি খোলার নামে এবং ঋণ হিসেবে তারা এসব অর্থ নিলেও তা পরিশোধ করেনি। এছাড়া ঋণের বিপরীতে তাদের কোনো মর্টগেজও নেই। ১৩৪ কোটি টাকা আত্মসাতের মামলাটিতে আসামি মোরশেদ মুরাদ ইব্রাহিম। তিনি বেসিক ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ওই ঋণের আবেদন করেছিলেন। এই মামলার অন্য আসামি বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক একেএম সাজেদুর রহমান। তিনি আরও বলেন, ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা অপর মামলায় আসামি করা হয়েছে সংসদ সদস্য মাহজাবীন মোরশেদকে। তিনি আইজি নেভিগেশন নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ওই ঋণ আবেদন করেছিলেন।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
