জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা : খালেদা জিয়ার সাজা বৃদ্ধির দুদকের আপিলের শুনানি আগামীকাল

একুশে বার্তা রপ্রতিবেদন : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাড়াতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিল হাইকোর্ট গ্রহণ করবে কিনা সে বিষয়ে শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাজা বৃদ্ধি সংক্রান্ত বিষয়টি আদালতে উপস্থাপন করার পর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ২৫ মার্চ দুদকের এ আইনজীবী খালেদা জিয়ার সাজা বৃদ্ধির জন্য আদালতে আপিল করেন।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদ- দেন আদালত। একই মামলায় অন্য আসামিদের ১০ বছর কারাদ- দিলেও খালেদা জিয়াকে পাঁচ বছর দেয়ায় ক্ষুব্ধ হয় দুদক। তার সাজার মেয়াদ বৃদ্ধি করতে আদালতে এই আপিল করে দুদক।