জিয়া চ্যারিটেবল মামলার পরবর্তী শুনানি ১০ জুলাই

একুশে বার্তা প্রতিবেদন : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানি আগামী ১০ জুলাই। ওই দিন পর্যন্ত বেগম খালেদা জিয়াকে জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার রাজধানীর বকশিবাজারে অবস্থিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ আদেশ দেন। খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তাকে আদালতে হাজির করা হয়নি। অপরদিকে খালেদা জিয়ার আইনজীবীরা তার জামিন বৃদ্ধির আবেদন করেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।