দেশের অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।
জেএসসি-জেডিসির গড় পাসের হার ৮৫ দশমিক ৮৩ শতাংশ। এরমধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন শিক্ষার্থী।
সোমবার সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয় ও ১টায় গণশিক্ষা মন্ত্রণালয় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফল প্রকাশ করবে। তার পরে শিক্ষার্থীরা ফল জানতে পারবে।
এবার জেএসসি ও জেডিসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৪ লাখ ১৮ হাজার ৩৮২ জন। গত ১ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৫ নভেম্বর।
