ডেক্স রিপোর্ট : সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণায় নেমেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। তরুণদের উদ্দেশে এক ভিডিওবার্তায় তিনি তাদের জেগে উঠতে বলেছেন। তরুণদের ওপর ভরসা করে ড. কামাল বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ তরুণেরাই ঠিক করবেন। গত ২১ ডিসেম্বর শুক্রবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক কামাল হোসেন ভিডিওবার্তায় তরুণদের উদ্দেশে কথা বলেছেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল প্রচারণার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমকেও বেছে নিয়েছে। ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ নামক ফেসবুক পেজে এ ভিডিও দেখা যাচ্ছে।
কামাল হোসেনের ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, দরজা খুলে ধীর পায়ে লাঠিতে ভর করে হেঁটে এগোচ্ছেন তিনি। ভিডিওর ধারা বর্ণনায় বলা হয়েছে, ‘বাংলাদেশ কে? তুমিই তো বাংলাদেশ। আরে বাংলাদেশ তো তুমি। এই যে তুমি ২৫ বছরের ছেলেটা, স্বপ্ন দেখছ নিজের পায়ে দাঁড়ানোর। আর ওই যে তুমি ২২ বছরের মেয়েটা, জয় করতে চাও এভারেস্ট। আরে তুমিই তো বাংলাদেশ। তুমি হার মাননি, আমি জানি।
ভিডিওতে বলা হয়েছে, ভবিষ্যতেও বাংলাদেশ হারবে না। তরুণদের হাত ধরে একাত্তরের ডিসেম্বরের বিজয়, নব্বইয়ের গণতন্ত্র এসেছে। ২০১৮এর ডিসেম্বরেও তরুণেরা জেগে উঠবে বলে আশা করা হয়। ভিডিওটির শেষে কামাল হোসেন বলেন, ‘জেগে ওঠো বাঙালি, তোমার কান্ডারি প্রস্তুত।’
এ ভিডিও বার্তার ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের পরামর্শেই সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা শুরু হয়েছে। প্রচারণার এখন অন্যতম মাধ্যম এই ডিজিটাল প্ল্যাটফর্ম। তাই নেতারাও এ মাধ্যমে সক্রিয় হচ্ছেন।#
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
