সংবাদদাতা : টাঙ্গাইলের পৌরসভা এলাকার বটতলায় নামহীন দুইটি হোটেলে অভিযান চালিয়ে সাতজন দেহ ব্যবসায়ী ও নয়জন খদ্দেরসহ প্রায় ২০ জনকে আটক করেছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ) এর একটি দল।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকালে টাঙ্গাইল পৌরসভার বটতলা এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- শাহজাহান (২৫), সুমন (২৬), এরশাদুল হক (২৫), মাসুম (২০), ইব্রাহীম (৩২), আমিনুল (২৮), লাবনী আক্তার (২৪), কবিতা (২৮), তানিয়া (২২), নুপুর (২৮), সোনিয়া (২২), কাজল (২৪), সুবর্ণা (২৩)। এছাড়াও ম্যানেজার সুব্রত ও অমিতকেও এসময় গ্রেফতার করা হয়।
টাঙ্গাইল ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট শাহারিয়ার রহমান জানান, বৃহস্পতিবার ২৪ জানুয়ারি বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বটতলাস্থ নামহীন দুইটি আবাসিক হোটেলে অভিযান চালায় টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। সে সময় সেখান থেকে অন্তত ২০ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের যাচাই-বাছাই করে চারজনকে ছেড়ে দেন। বাকি ১৪ জনকে ১৫ দিন করে সাজা প্রদান করেন।
এছাড়া উক্ত হোটেলের ম্যানেজার দুইজনকে তিন মাস করে সাজা প্রদান করেন তিনি।
