ডেক্স রিপোর্ট : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। জব্দকৃত সোনার মূল্য প্রায় ৫ কোটি টাকা বলে জানা গেছে।
আজ মঙ্গলবার সকালে ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা এ সোনা জব্দ করেন। ডিএইচএল কুরিয়ারের মাধ্যমে এই স্বর্ণ এসেছে। এই পাচারের সঙ্গে জড়িত রাগববোয়ালদের গ্রেপ্তারে ঝটিকা অভিযান চলছে। ডিএইচএল খাচা থেকে জব্দের ঘটনা এই প্রথম নয়। ইতিপূর্বেও ডিএইচএল খাচা থেকে সোনা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সে সময় ম্যানেজার পরিমল গ্রেফতার হয়েছিল। ১০ কেজি সোনা পাচারে গেট কন্ট্রাক্টে ফাটল ধরায় অন্য গ্রূপ ধরিয়ে দিয়েছে কিনা- তা গোয়েন্দারা খতিয়ে দেখছে। তবে এই ঘটনায় ফৌজধারি ধারায় কোন মামলা হয়নি।
