রিপোর্টার: এককালের চুনোপুটি আদম ব্যবসায়ি টাংগাইলের বাশাইলের গুল্ল্যা এলাকার আদম ব্যবসায়ি তোফাজ্জল হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক বনে গেছেন। আওয়ামী আমলের দুদকের মামলা ভেস্তে গেছে। তার বাবার নামে এলাকায় মসজিদ- মাদ্রাসা, ঢাকা-টাংগাইল মূল সড়কের পাশে বিশাল মার্কেট গড়ে তোলা হয়েছে।
ঢাকার আশকোনা, গাওয়াইর ,দক্ষিণখান, ধোবাদিয়া, উত্তরখানের হেলাল মার্কেট সংলগ্ন রিসোর্ট সেন্টার গড়ে তোলা হয়েছে।
বিদেশি দামি দামি ফার্নিচারে সাজানো ওই রিসোর্টে মাদকের আখড়া, ককটের ড্যান্সের আয়োজন করা হয়ে থাকে, প্রশাসনের কর্তা-ব্যক্তিরা ককটেল ড্যান্সের আসরে মেহমান হয়ে আসেন। তাই প্রশাসনের নজর পড়ে না ওই রিসোর্ট সেন্টারে।
বিতর্কিত পুলিশ কর্মকর্তা হারুন রশিদ গাজিপুরের এসপি থাকাকালীন সময়ে একব্যক্তিকে অপহরণের মামলা ধামাচাপা পড়েছে বলে জানা যায়।
আওয়ামী আমলে শেখ মুিজবের ১৫ আগস্টের প্রতিটি মৃত্যুবার্ষিকীতে কয়েকটি গরু জবাই করে কাংগালি ভোজের নামে এলাকাবাসিদের ভুড়িভোজ করানো হতো।
আশকোনা এলাকায় মেডিকেল রোডের পশ্চিমে রাজউকের কর্মকর্তাদের ম্যানেজ করে আবাসিক এলাকায় ট্রেনিং সেন্টার গড়ে তোলা হয়েছে, এলাকাবাসিদের পক্ষ থেকে অভিযোগ করা হলেও রাজউক তা আমলে নেয়নি। র্জাউকের মহাখালি জোন কর্মকর্তা কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে আবাসিক এলাকায় ট্রেনিং সেন্টার গড়ে তোলার অনুমতি দিয়েছেন বলে এলাকাবাসিদের মুখ থেকে শোনা যায়। এখনও ওই ট্রেনিং সেন্টারের কার্যক্রম চলছে বলে এলাকাবাসিরা জানান।
আদম তোফাজ্জল মালয়েশিয়া কেন্দ্রিক আদম সিন্ডিকেড ব্যবসা করছেন। আওয়ামী আমলে ১০ সিন্ডিকেডের অন্যতম সদস্য আদম তোফাজ্জল। তার ছেলে নায়িকা পরিমনির মামলায় জেল খেটেছে, বর্তমানে মালয়েশিয়ার সিটিজেনশিপ বলে শোনা যায়। সাভারের বোটক্লাবের সদস্য আদমের ছেলে অমি সিদ্দিক সাবেক আইজিপি বেনজীরের বন্ধুও বটে। ওই বোটক্লাবে নিয়েই নায়িকা পরিমনিকে শায়েস্তা করা হয়। পরিমনির দায়ের করা মামলায় আদমের ছেলে অমি সিদ্দিককে পুলিশ গ্রেফতার করে, রিমান্ডে নেয়, জেল খাটে। পরে জামিনে এসে বিদেশে পাড়ি জমায়।
বিএনপির ঢাকার এক এমপি আদমের পোলার ঘণিষ্ট বন্ধু বটে। তাই আদমকে এলাকার এক মসজিদে এলাকাবাসিদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, আপনাদের কোন সমস্যা থাকলে আমাকে বললেন, এমপি আমার পোলার বন্ধু, এমপিকে বলে দেব।
এ বিষয়ে প্রথম আলো তাদের ১৬ জুন ২০২১ সালের প্রকাশিত সংবাদে যা লিখেছেন।

পরীমনি যাঁর কথায় গিয়েছিলেন, সেই অমিও বোট ক্লাবের সদস্য : গভীর রাতে কয়েকজন সঙ্গীকে নিয়ে ঘুরতে বেরিয়ে সাভারের বিরুলিয়ায় বোট ক্লাবে গিয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। ওই ক্লাবের বিনোদন ও সংস্কৃতিবিষয়ক নির্বাহী কমিটির সদস্য নাসির উদ্দিন মাহমুদ এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ তাঁর।
পরীমনির ভাষ্যমতে, ৮ জুন রাত সাড়ে ১১টার দিকে দুটি গাড়িতে করে উত্তরার উদ্দেশে বেরিয়েছিলেন তাঁরা। পথে অমি নামের তাঁর সঙ্গীদের একজন দুই মিনিটের কাজের কথা বলে তাঁদের বোট ক্লাবে নিয়ে যান।
পরীমনির সঙ্গে এই দলে তাঁর কস্টিউম ডিজাইনার জিমিও ছিলেন। ক্লাবে ভেতরে যখন পরীমনির ওপর নির্যাতন চালানো হয়, সে সময় প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন জিমি। ওই জিমির মাধ্যমেই বছর দুয়েক আগে অমির সঙ্গে পরিচয় হয়েছিল পরীমনির।
এই চিত্রনায়িকা প্রথম আলোকে বলেছেন, জিমির বন্ধু পরিচয়ে অমি তাঁদের বাসায় আসা–যাওয়া করতেন। সেভাবেই তাঁকে নিয়ে ঘুরতে বের হওয়া।
পরীমনি সোমবার সকালে সাভার থানায় তাঁকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করার কয়েক ঘণ্টা পর প্রধান আসামি নাসির (৫০), অমিসহ (৪১) পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তখনও অমির পুরো নাম আলোচনায় আসেনি। পরীমনি যে মামলা করেছেন, সেখানে শুধু অমি নামই উল্লেখ করা হয়েছে।
আসামিরা গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টা পর ঢাকা বোট ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাসির ইউ মাহমুদকে (নাসির উদ্দিন মাহমুদ) ক্লাবের নির্বাহী কমিটি থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। সেখানেই অমির পুরো নাম পাওয়া যায়। তিনি তুহিন সিদ্দিকী অমি। তিনিও এই ক্লাবের সদস্য। তাঁর সদস্যপদ স্থগিত করা হয়েছে।
পরীমনির মামলায় আসামিদের মধ্যে শুধু নাসির ও অমির নাম উল্লেখ করা হয়েছে। অন্যদের দেখলে চিনতে পারবেন বললেও তাঁদের নাম বলতে পারেননি পরীমনি।
