একুশে বার্তা প্রতিবেদন :মাদকবিরোধী অভিযানে রাজধানীতে ইয়াবাসহ আসাদ (৩৫) নামে এক আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তাৎক্ষণিকভাবে আসাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
