ঢাকা সিটি নির্বাচন : ২৮ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি

ডেক্স রিপোর্ট : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আগামী ২৮ ডিসেম্বর দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি। প্রার্থীদের আগামী ২৬ ডিসেম্বর দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম নিতে হবে। আর ফরম জম জমা দিতে হবে ২৭ ডিসেম্বর। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানিয়েছেন  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে নির্বাচন হবে।