নির্বাচনের তারিখ বলে অর্থমন্ত্রী ভুল করেছেন: সিইসি

স্টাফ  রিপোর্টার :  একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ বলে অর্থমন্ত্রী ভুল করেছেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।  ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার  ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস-সার্ক’র (ফেমবোসা) ৯ম সম্মেলনের সমাপণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমরা ওনাকে (আবুল মাল আবদুল মুহিত) এ বিষয়ে বলিনি, ওনার বলা উচিত হয়নি। তিনি তারিখ উল্লেখ করে বলেছেন। মন্ত্রীর এটা বলা ঠিক হয়নি। তিনি ভুল করেছেন। আমি মিডিয়ার সামনেই বলছি, এটা বলাটা ঠিক হয়নি।