জিওটিভি : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন। রোববার পাঞ্জাব প্রদেশের নারোয়াল শহরে আয়োজিত এক সমাবেশে তিনি গুলিবিদ্ধ হন। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম জিও টিভি।
প্রতিবেদনে বলা হয়, ২০ থেকে ২২ বছরের এক হামলাকারী স্বরাষ্ট্রমন্ত্রীর ডান কাঁধে গুলি করে। হামলার পরপরই মন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহসান ইকবালের এক স্বজন জানান, স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাল্লাল চৌধুরী জিও নিউজ’কে জানিয়েছেন, কর্তৃপক্ষ এ হামলার তদন্ত কাজ পরিচালনা করছে।
