প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৩ জানুয়ারি ‘দৈনিক দেশ রূপান্তর’ পত্রিকায় ‘ঢাকা কাস্টমস হাউজে কোটি টাকার পণ্য জব্দ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন এসএমআই এক্সপ্রেস কোম্পানির এমডি বদরুল আলম শ্যামল।
প্রকাশিত সংবাদকে তিনি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি বলেন, কাস্টমস কর্তৃৃপক্ষ আমাদের সিএন্ডএফ এজেন্ট এসএমআই এক্সপ্রেস কর্তৃক খালাসের সময় কোন পণ্য জব্দ করেনি, কাস্টমসের সন্দেহ হলে পণ্য খালাসের সময় কাগজপত্র পরিক্ষা-নীরিক্ষা করে সঠিক হওয়ায় পণ্য খালাস দেয় কাস্টমস কর্তৃৃপক্ষ। কিন্ত দেশ রূপান্তর পত্রিকায় পণ্য খালাসকে রঙচঙ লাগিয়ে ফুলিয়ে ফাপিয়ে পাচারের যে কথা বলেছে তাও ডাহা মিথ্যা।
প্রকাশিত সংবাদে রাজস্ব কর্মকর্তা প্রিভেনটিভ হারুনর রশিদের উদ্ধৃতি দিয়ে আমার ছোট ভাই প্রিন্স এবং কর্মচারি আরাফাতের নাম জড়িয়ে সংবাদ প্রকাশও ভিত্তিহীন।
একটি স্বার্থনেষীমহল আমাদের কোম্পানির কাজের উত্তোরত্তর সাফল্যে ঈর্ষানিত হয়ে এ ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে।