ডেক্স রিপোর্ট : রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকাল ৫টা ৫০ মিনিটে এই আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, ১৬টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। তিনি বলেন, বিকাল ৫টা ৫০ মিনিটে সোহরাওয়ার্দী হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় স্টোর রুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দ্রুত সেখানে গিয়ে নেভানোর কাজ শুরু করেছে। উদ্ধার কাজ চলছে। রোগীদের সরিয়ে নেয়া হয়েছ। সাধারণ মানুষও আগুন নেভানোর কাজ করছেন। আগুনের সূত্রপাত ভবনের তয়তলা থেকে বলে ধারণা করা হচ্ছে। ভিতরে কোন রোগী আটকা নেই। রোগীদের ঢাকা মেডিকেল কলেজসহ অন্যান্র হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
