বিশেষ সংবাদদাতা : মাননীয় প্রধানমন্ত্রীর ভিভিআইপি ফ্লাইটে একটি গোয়েন্দা সংস্থার রিপোর্টৈ নিষিদ্ধ বিমানের পরিচালক কাস্টমার সার্ভিস সেই আতিক সোবহান আগামিকাল ২৮মে প্রধানমন্ত্রীর সফর সংগি হয়ে বিমানের একটি ফ্লাইটে বিজি-১৫১১ ফ্লাইটে সকাল ৮.৫৫ মিনিটে জাপান যাচ্ছেন। বিমান সংশ্লিষ্ট সূত্রে এ খবর নিশ্চিত করা হয়েছে।
যখন আতিক সোবহানকে ভিভিআইপি ফ্লাইটে নিষিদ্ধ করা তখন তিনি ছিলেন জিএম পদধারি। জামায়াত কানেকটেডে আতিক সোবহানের পদোন্নতি দীর্ঘদিন আটকে ছিল বলে বলাকা ভবনে চাউড় হয়ে আছে। কেবিন ক্রুতে দীর্ঘদিন চকরি করা ম্যানেজ মাস্টার খ্যাত সুচতুর আতিক সোবহান কেনিক্রুতে থাকার সুবাধে অনেক ভিআইপির সাথে তার সুসম্পর্ক গড়ে ওঠে। এই সুযোগকে কাজে লাগিয়ে সময়ের ব্যবধানে আতিক সোবহান পরিচালক পদে তার পদোন্নতি এবং ভিভিআইপি ফ্লাইটে তাকে নিষিদ্ধ করা হয়েছিল তা এক পর্যায়ে প্রত্যাহার করে নেয়া হয়। বলাকাভবনে অনেকে বলে বেড়ান আতিক সোবহানের বাড়ি কুমিল্লায় এবং তিনি খন্দকার মুশতাকের আত্মীয়! পরিচালক পদে পদোন্নতির আগে একটি অনলাইন পোর্টাল তার গুণগান গেয়ে প্রতিবেদনও প্রকাশ করে।
দুর্নীতির আশ্রয় নিয়ে আতিক সোবহার অনেক বিত্তবৈভবের মালিক বনে গেছেন। বিমানের অনেকে তার এই বিত্তবৈভবের তদন্তের জন্য দুদকের হস্তক্ষেপ কামনা করেছেন।
বলাকা ভবনে কথা ওেেঠছে যে ভিভিআইপি ফ্লাইটে আতিক সোবহানকে নিষিদ্ধ করা হলো আবার তা প্রত্যাহার করে নিয়ে কেনই-বা আবার তাকে ভিভিআইপি ফ্লাইটে সংযুক্ত করা হলো। তাহলে বিমানে কি স্বাধীনতার পক্ষের লোকজনের অভাব পড়েছে নাকি- জামায়াত কানেকটেড এবং নিষিদ্ধ ব্যক্তিকে আবার প্রধানমন্ত্রীর ভিভিআইপি ফ্লাইটে দায়িত্ব দেয়া হলো। এতে কি প্রধানমন্ত্রীর জীবন হুমকির মধ্যে পড়তে পারে না ?
সূত্রে জানা গেছে, আতিক সোবহানের সাথে বিমানের নিরাপত্তা বিভাগে কর্মরত নিরাপত্তা সুপার আনিসকেও প্রধানমন্ত্রীর ভিভিআইপি ফøাইটে নিষিদ্ধ করা হয়েছিল।
এ ব্যাপারে বিমানের পরিচালক কাস্টমার সার্ভিস আতিক সোবহান জানান, আমাকে তো ভিভিআইপি ফ্ল্ইাটে নিষিদ্ধ করা হয়নি, আমি তো ভিভিআইপি ফ্লাইটে যাচ্ছি।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
