প্রধানমন্ত্রী দেশে ফিরছেন আজ

ডেক্স রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে সরকারি সফর শেষে আজ দেশে ফিরছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমকে উদ্ধৃত করে বাসস জানিয়েছে- প্রধানমন্ত্রী বুধবার বিকালে (স্থানীয় সময়) লন্ডন ত্যাগ করেন এবং বৃহস্পতিবার সকালে তিনি ঢাকা পৌঁছাবেন। সরকারি সফরে শেখ হাসিনা গত ১৯ জুলাই লন্ডনে যান। ২০ জুলাই সেখানে তিনি ইউরোপের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূতদের পূর্ব নির্ধারিত সম্মেলনে যোগ দেন। লন্ডনে কমনওয়েলথ মহাসচিব পেট্টিসিয়া স্কটল্যান্ড এবং লর্ড আহমেদ অব ঊইম্বলডন আলাদাভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। গত ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।