প্রধান বিচারপতির নির্দেশ : এখন থেকে নিম্ন আদালতের রায়ের তারিখ বাংলায় লিখতে হবে

একুশে বার্তা প্রতিবেদন : নিম্ন আদালতের রায়ের তারিখ ইংরেজির পাশাপাশি বাংলাতেও লিখতে নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্ট।

গত ২৮ মার্চ  বুধবার প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. জাকির হোসেনের স্বাক্ষরে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। সারাদেশের সকল আদালতে এ নির্দেশ পালন করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য বাঙালির আত্মদান বিশ্বের ইতিহাসে এক অনন্য ঘটনা। এ ঐতিহাসিক দিনটি সারাবিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। বাংলার প্রতি আমাদের রয়েছে অকৃত্রিম শ্রদ্ধা ও ভালবাসা। বাংলার প্রতি সম্মান প্রদর্শনের জন্য রায়ে ইংরেজির পাশাপাশি বাংলায় তারিখ উল্লেখ থাকা একান্ত বাঞ্ছনীয়।