স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল বিমানবন্দরে গতরাতে আগুনের ঘটনায় বিমান প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত ও ঢাকা-১৮ আসনের এমপি গতরাতে বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বললেও বিমানমন্ত্রী আফরোজা খান রিতা ৬ জুন দুপুরে বিমানবন্দর পরিদর্শন শেষে কর্মকর্তাদের সাথে রুদ্ধাদ্বার বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের সাথে কোন কথা না বলে এড়িয়ে চলে যান। এ নিয়ে সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
এ দিকে বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় বেবিচকের পক্ষ থেকে ৫ সদস্যেও তদন্ত কমিটি গঠিত হয়েছে। পরিচালক এভসেক পলিসি ইফতেখার জাহান হোসেনকে তদন্ত কমিটির চীফ করা হয়েছে। তদন্ত কমিটি তদন্ত কাজে মাঠে নেমেছে।
এ দিকে আগুনের ঘটনায় বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্নও ওঠেছে। কার্গোতে বার বার আগনের ঘটনায় সর্ট সার্কিট, নাকি নিরাপত্তা ব্যবস্থায় ব্যর্থতা-এ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
এ দিকে বিমানের স্টংরুমের আগুন লাগার ঘটনার মামলার বাদি কার্গো নিরাপত্তা ম্যানেজার আমদানি শাখা জামাল উদ্দিনকে পুলিশ ডাকেনি। নিরাপত্তা অফিসার জাকির রোস্টার ডিউটি করছেন , তার ফিক্সড কোন ডিউটি নেই বলে বিমানের জিএম নিরাপত্তা জানান।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
