ফেইজবুকে প্রধানমন্ত্রী, শেখ রেহানা, সায়মা ওয়াজেদের কোনো আইডি নেই

ডেক্স রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক এবং টুইটারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসেন ওয়াজেদ-এর কোন অফিসিয়াল বা ব্যক্তিগত আইডি নেই।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে  আরো বলা হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের একটি ভেরিফাইড ফেসবুক পেইজ, (www.facebook .com/sajeeb.a.wazed) ও একটি ভেরিফাইড টুইটার আইডি (www.twitter.com/sajeebwazed) এবং বঙ্গবন্ধুর আরেক দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক-এর একটি ফেসবুক আইডি (www.facebook.com/radwan.siddiq) চালু আছে, যা তারা নিজেরাই পরিচালনা করে থাকেন।