একুশে বার্তা প্রতিবেদন : ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলছে বিএনপির। বেলা দুইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হলেও এর আগেই লোকারণ্য হয়ে পড়ে সমাবেশস্থল। সমাবেশে কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখছেন। দুপুর থেকেই বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়া পল্টনে জমায়েত হতে থাকেন। ফকিরাপুল পয়েন্ট থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত সড়কে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশের আশপাশে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
