স্টাফ রিপোর্টার : ঢাকা আইনজীবী সমিতির পর পর চার বারের সভাপতি, সাবেক বৃহত্তর উত্তরা থানা আওয়ামী লীগের সফল সভাপতি, সাবেক দক্ষিনখান আদর্শ ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান, বর্তমান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এডভোকেট সরদার মোঃ সুরুজ্জামান আজ ১৩/০৯/২০১৮ইং রোজ বৃহস্পতিবার বেলা ৫টা ৩০ মিনিটে আগবর আলী হাসপাতালে বার্ধক্যজনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ( ইন্না————-রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিঁনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাযা আগামীকাল ১৪/০৯/২০১৮ইং রোজ শুক্রবার দুপুর ২টা ৩০মিনিটে দক্ষিনখান ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
তাঁর অকাল মৃত্যুতে ঢাকা মহানগর উত্তরের খিলক্ষেত থানা আওয়ামী লীগের সভাপতি, বীরমুক্তিযোদ্ধা, একুশ শতকের কাগজ ‘একুশে বার্তা’ পত্রিকার প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ কেরামত আলী দেওয়ান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
