বেবিচক : দুর্নীতিবাজদের প্রত্যাহারে আল্টিমেটাম: ৪ মামলার আসামীরা আদালতে হাজির হননি: একমাত্র সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান আদালতে হাজির হন

স্টাফ রিপোর্টার : দুর্নীতিবাজ প্রত্যাহারে আল্টিমেটাম দিয়েছে দুর্নীতি বিরোধী জাতীয় প্রতিরোধ কমিটি। ১৪ জলাই দুর্নীতি বিরোধী প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ বিমান মন্ত্রীর সাথে সচিবালয়ে বৈঠক করে এ আল্টিমেটাম দেন। ৭ দিনের মধ্যে দাবি মানা না হলে বেবিচক ঘেরাও করা হবে দুর্নীতি বিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি সাইফুল ওয়াদুদ জানান। বৈঠকে বিমান সচিব উপস্থিত ছিলেন।
এ দিকে বেবিচকে ৪ টি করে দুর্নীতি মামলার আসামীরা গত ১৪ জুলাই নির্ধারিত তারিখে আদালতে হাজির হননি। একমাত্র বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। তিনি গ্রেফতার হয়ে জেল খেটে জামিনে আছেন।