স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচকে হযরত শাহজালাল বিমানবন্দরে সহকারি পরিচালক ‘এডি এভসেক আইডি পারমিট’ পদে আওয়ামী দোসর কর্মকর্তা বলে চাউড় হওয়া – যিনি ২০২৩ সালে শাহজালালে থার্ড টার্মিনাল ‘সফট ওপেনিংয়ে’র উদ্ধোধনী অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলের ডালা দিয়ে বরণ করেছিলেন- সেই সহকারি পরিচালক এভসেক শারমিনকে বসানোর পায়তারা করা হচ্ছে। ইতিমধ্যেই বেবিচকে একজন বড় কর্মকর্তার নেকনজর পড়েছে। এভসেক বিভাগ থেকে ৮ নভেম্বর সুপারিশ সম্বলিত প্রস্তাব সদর দপ্তরের প্রশাসনে পাঠানো হয়েছে। আজ-কালের মধ্যে অফিসাদেশ জারি হতে যাচ্ছে। খবর সংশ্লিষ্ট সূত্রের। সূত্র জানায়, শাহজালালের এডি/ডিডি এভসেক আইডি পারমিট পদ থেকে বেগম নাছিমা শাহীন গত ২৯ অক্টোবর পিআরএল-এ যান। পাশাপাশি তিনি তার চাকরির মেয়াদ বৃদ্ধির জন্য আবেদনও করেন। কিন্ত তার আবেদন আপাতত লাল ফিতায় বাধা। তাই এ যাত্রায় হয়তো বা তার চাকরির মেয়াদ বৃদ্ধি হচ্ছে না বুঝতে পেরে শারমিনকে নিয়ে রুদ্ধদ্ধার বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় ওই পদে শারমিনকে পদায়নের জন্য। আর এরই ফলশ্রুতিতে শারমিনকে ওই পদে বসানোর ষোলকলা পূর্ণ হতে যাচ্ছে।
বেবিচকে চাউড় হওয়া আওয়ামী দোসর কর্মকর্তা শারমিন ২০২৩ সালে শাহজালালে থার্ড টার্মিনাল সফট উদ্ধোধনী অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলের ডালা দিয়ে বরণ করেন। সেই ছবি ইতিহাস হয়ে আছে।
এই আওয়ামী দোসর কর্মকর্তাই শাহজালাল বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ‘এডি এভসেক আইডি পারমিট’ হিসেবে পদায়ন পেতে যাচ্ছেন।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
