মধুপুরে লিজার পর এবার সংখালঘু ৫ম শ্রেণীর ছাত্রী ধর্ষিত

 সংবাদদাতা : টাঙ্গাইলে মধুপুর উপজেলার পাহাড়িয়া অঞ্চল গাছাবাড়ী গ্রামে আবারও ধর্ষণের ঘটনা ঘটেছে। ৫ম শ্রেণীর ছাত্রী ধর্ষিত হওয়ার ঘটনায় ধর্ষিতার মা ২৭ নভেম্বর থানায় মামলা দায়ের করেছেন। স্থানীয় সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাককে হাসপাতালে পেয়ে বিষয়টি অবগত করে বিচার চেয়েছেন ধর্ষিতার মা।

জানা যায়, গাছাবাড়ী গ্রামে উপজাতী দরিদ্র পরিবারের গ্রাব্রিয়েল ও জেরিনা দম্পতির ১১ বছরের মেয়ে ৫ম শ্রেণীর ছাত্রী পর্না চাম্বুগংকে গতকাল সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় একই গ্রামের হানিফার বখাটে ছেলে অাল অামিন (১৫) ফুসলিয়ে বাড়ী হতে ডেকে নেয়। তারপর গ্রামের পাশে হাওদাবিলের ধারে নিয়ে ৫ বন্ধুকে পাহাড়া রেখে রাতভর ধর্ষন করে।

এদিকে পর্নার পরিবার রাতভর খোজাখুঁজির পর প্রতিবেশীদের জানায়। ধর্ষক অালামিন অবস্থা বেগতিক দেখে মঙ্গলবার (২৭ নভেম্বর) সকালে পর্নাকে বাড়ী পৌঁছে দেয়।

পরে মেয়ের মুখে ঘটনাবলী শুনে মা জেরিন বিষয়টি গ্রামবাসীদের জানিয়ে প্রথমে পর্নাকে মধুপুর হাসপাতালে পরে থানায় গিয়ে ধর্ষন মামলা করে। মামলা নং- ১৭,তাং-২৭-১১-১৮।

পর্নার মা জেরিনা জানান, অালঅামিন মাদকসেবী লম্পট। পর্না গাছাবাড়ী ফাতেমা রানী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ছিল। গতকালই মেয়ের পিএসসি পরীক্ষা শেষ হয়েছে। খবর রেখে সুযোগ বুঝে লম্পট অাল অামিন মেয়েকে ডেকে নিয়ে ন্যাক্কারজনক এ কাজ করেছে।

উল্লেখ্য: চলতি বছরের গত ২৫ মে একই গ্রামের ৫ম শ্রেণীর ছাত্রী লিজা আক্তারকে ধর্ষনের পর হত্যা করে দূর্বৃত্তরা।